বিনামূল্যে পিএইচডি থিসিস ডাউনলোডের শীর্ষ ১০ ওয়েবসাইট 1. Open Access Theses and Dissertations (OATD) এটি বিশ্ব…

By Shomik Shikdar

বিনামূল্যে পিএইচডি থিসিস ডাউনলোডের শীর্ষ ১০ ওয়েবসাইট

1. Open Access Theses and Dissertations (OATD)

এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন অ্যাকসেস থিসিস সার্চ ইঞ্জিনগুলোর একটি। এখানে বিশ্বের বিভিন্ন দেশের ১১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৭৪ লক্ষেরও বেশি থিসিস ও ডিসার্টেশন সংরক্ষিত রয়েছে। এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়ের মাস্টার্স ও পিএইচডি থিসিস বিনামূল্যে পড়া ও ডাউনলোড করা যায়।

2. Networked Digital Library of Theses and Dissertations (NDLTD)

এখানে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের প্রায় ৪৮টি দেশের বিশ্ববিদ্যালয়ের থিসিস রয়েছে। এই আন্তর্জাতিক ডিজিটাল লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের মাস্টার্স ও পিএইচডি থিসিস বিনামূল্যে পড়া ও ডাউনলোড করা যায়।

3. MIT Theses

এখানে MIT-এর সব বিভাগের প্রায় ৫৮,০০০টিরও বেশি থিসিস ও ডিসার্টেশন সংরক্ষিত আছে, যা সরাসরি বিনামূল্যে পড়া ও ডাউনলোড করা যায়।

4. Digital Access to Scholarship at Harvard (DASH)

এটি বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপেন রিসার্চ প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন বিষয়ের মাস্টার্স ও ডক্টরাল থিসিস বিনামূল্যে পাওয়া যায়।

5. Clarivate ProQuest Dissertations & Theses

গত ৮০ বছরে ProQuest বিশ্বের সবচেয়ে বড় ও সমৃদ্ধ থিসিস ডেটাবেস তৈরি করেছে। ProQuest Dissertations & Theses Global (PQDT Global)-এ বর্তমানে ৫ মিলিয়নেরও বেশি গ্র্যাজুয়েট থিসিস ও ডিসার্টেশন সংরক্ষিত রয়েছে।

6. EBSCO Open Dissertations

এই প্ল্যাটফর্মে বিশ্বের ৩২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ১৫ লক্ষাধিক (1,500,000+) ইলেকট্রনিক থিসিস ও ডিসার্টেশন রয়েছে।

7. Cybertesis

এই রেপোজিটরিতে ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের থিসিস পাওয়া যায়।

8. Electronic Theses & Dissertation Centre (OhioLINK)

এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সুসংগঠিত ডিজিটাল থিসিস রেপোজিটরি।

9. University of California eScholarship Repository

University of California-তে প্রকাশিত সকল থিসিস ও ডিসার্টেশন এখানে বিনামূল্যে পড়া ও ডাউনলোড করা যায়।

10. RERO DOC Digital Library

এটি ইউরোপের থিসিসের একটি ওপেন অ্যাকসেস একাডেমিক রিসোর্স।

🔗 লিংক কমেন্টে দেওয়া আছে!

#PhD #students #phdlife #thesis #academia

Azizul Haque

Oriyet-অরিয়েট