#গবেষণাপত্র_পর্ব_১৬ Reviewer Comments-এর Response কীভাবে লিখবেন? Journal-এ গবেষণাপত্র Submit করার পর সাধারণত…

By Md. Omer Faruque

#গবেষণাপত্র_পর্ব_১৬

Reviewer Comments-এর Response কীভাবে লিখবেন?

Journal-এ গবেষণাপত্র Submit করার পর সাধারণত প্রথমে Journal-এর Editorial বা Technical Team Manuscript-এর Initial Screening করে। এই পর্যায়ে Journal-এর Basic Requirements ঠিক আছে কি না দেখা হয়। অনেক সময় Formatting, Reference Style, Figure, Table, Required Documents বা অন্য Technical বিষয়ে Correction করতে বলা হতে পারে। তবে এই Process Journal অনুযায়ী ভিন্ন।

Initial Check-এর পর Manuscript সাধারণত Academic Editor-এর কাছে যায়। Editor তখন দেখেন Research-টি Journal-এর Scope-এর সঙ্গে যায় কি না, কাজটির যথেষ্ট গুরুত্ব আছে কি না এবং Manuscript Peer Review-এর জন্য পাঠানোর উপযুক্ত কি না। Editor এই পর্যায়েই Manuscript Reject করতে পারেন। যাকে সাধারণত Desk Rejection বলা হয়। Reject হলে প্রয়োজন অনুযায়ী Manuscript revise করে অন্য Suitable Journal-এ Submit করা যায়।

Editor যদি Manuscript-টি Review-এর জন্য উপযুক্ত মনে করেন, তাহলে তিনি সংশ্লিষ্ট বিষয়ের Reviewer-দের Review করার জন্য Invitation পাঠান। Reviewer Invitation Accept করলে Journal তাদের Manuscript Review করার Access দেয়। সাধারণত একাধিক Reviewer Manuscript-এর Research Question, Methods, Results, Analysis, Interpretation, Novelty, writing এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় Evaluate করেন।

Reviewer-রা Review শেষ করার পর তাদের Comments এবং Suggestions Journal-এ Submit করেন। এরপর Academic Editor Reviewer-দের Comments, Manuscript এবং নিজের Evaluation-এর ভিত্তিতে Decision নেন। Decision হতে পারে Minor Revision, Major Revision অথবা Reject! Peer-reviewed Journal-এ এই Review Process Academic Publishing-এর একটি স্বাভাবিক অংশ।

Revision পাওয়া মানে Editor আপনাকে Reviewer এবং Editor-এর Comments অনুযায়ী Manuscript সংশোধন করে আবার Submit করার সুযোগ দিয়েছেন। ভালোভাবে Revision এবং Response দিলে Manuscript পরবর্তী Decision-এর জন্য আবার Evaluate করা হবে।

অনেক সময় শুধু Reviewer Comments থাকে না। Academic Editor-এর নিজের Comments বা Editorial Requirements-ও থাকতে পারে। তাই Revision করার সময় Reviewer এবং Editor, উভয়ের প্রতিটি Comment ভালোভাবে পড়তে হবে এবং প্রয়োজন অনুযায়ী প্রতিটির Response দিতে হবে।

Reviewer Comments-এর Response দেওয়ার সময় শুধু Manuscript পরিবর্তন করলেই হবে না। সাধারণত একটি আলাদা Response to Reviewers বা Response to Reviewer Comments File তৈরি করতে হয়। সেখানে Reviewer-এর প্রতিটি Comment আলাদাভাবে তুলে ধরে তার নিচে আপনার Response লিখতে হবে।

কোনো Comment অনুযায়ী Manuscript পরিবর্তন করলে কী পরিবর্তন করেছেন এবং Manuscript-এর কোথায় পরিবর্তন করেছেন, সেটিও Response-এ উল্লেখ করুন। যেমন Section, Page Number বা Line Number! এতে Reviewer সহজেই Revised Manuscript-এর পরিবর্তনগুলো খুঁজে পাবেন।

১| আগে মনোযোগ দিয়ে Decision Letter ভালোভাবে পড়ুন

Revision শুরু করার আগে Editor এবং সব Reviewer-এর Comments মনোযোগ দিয়ে পড়ুন। প্রথমবার পড়েই Response লেখা শুরু করবেন না। Comments সাধারণত Major Comments এবং Minor Comments হিসেবে থাকতে পারে। Reviewer আসলে কী জানতে চেয়েছেন বা কোন জায়গায় পরিবর্তন চেয়েছেন, সেটি আগে বুঝুন। কোনো Comment বুঝতে সমস্যা হলে Co-authors বা Supervisor-এর সঙ্গে আলোচনা করুন।

২| Editor-এর Comments আগে গুরুত্ব দিন

Decision Letter-এ Editor আলাদাভাবে কিছু Comments বা Instructions দিতে পারেন। যেমন Additional Analysis করতে বলা, Manuscript-এর কোনো অংশ Reduce করতে বলা, কোনো বিষয় আরও ভালোভাবে ব্যাখ্যা করতে বলা বা Reviewer-এর নির্দিষ্ট Concern অবশ্যই Address করতে বলা। Reviewer Comments-এর পাশাপাশি Editor-এর প্রতিটি Comment-এরও আলাদাভাবে Response দিন। কারণ Manuscript-এর Final Decision সাধারণত Editor নেন।

Response লেখার Format হতে পারে:

𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝐭𝐨 𝐄𝐝𝐢𝐭𝐨𝐫 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭𝐬

𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝟏: Editor-এর Comment এখানে লিখুন।

𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝟏: Thank you for this comment. We have revised the manuscript accordingly. কী পরিবর্তন করেছেন সংক্ষেপে লিখুন এবং প্রয়োজন হলে Page/Line Number দিন।

𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝟐: Editor-এর দ্বিতীয় Comment!

𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝟐: Thank you for this suggestion. We have now added the requested information in the revised manuscript (Lines XX–XX).

এরপর একইভাবে Reviewer-দের জন্য আলাদা Section তৈরি করুন।

এভাবে Editor এবং Reviewer-এর সব Comment একে একে Response করলে Editor-এর জন্য Revision Check করা অনেক সহজ হয়।

৩| একটি আলাদা Response to Reviewers File তৈরি করুন

সাধারণত Revised Manuscript-এর পাশাপাশি একটি Response to Reviewers বা Response to Reviewers Comments File দিতে হয়। কিছু Journal-এর নিজস্ব Template থাকে। তবে বেশিরভাগ Journal-এ নির্দিষ্ট Template থাকে না। Journal যদি কোনো Template বা Format দিয়ে থাকে, অবশ্যই সেটি Follow করুন।

Response File-এর শুরুতে Journal-এর নাম, Manuscript ID এবং Manuscript Title দিতে পারেন। এরপর Editor এবং Reviewers-কে তাদের সময় এবং Comments-এর জন্য সংক্ষেপে Thank করতে পারেন।

যেমন:

Journal: Journal Name

Manuscript ID: XXXXX

Title: Title of the Manuscript

Thank you for the careful evaluation of our manuscript and for the constructive comments. We have revised the manuscript accordingly. The changes in the revised manuscript are shown using MS Word Track Changes/highlighted in yellow. Our point-by-point responses are provided below.

এরপর Reviewer-এর Comments আলাদাভাবে সাজান। অনেকেই সহজে বোঝার জন্য Comment 1, Response 1, Comment 2, Response 2 এভাবে লিখেন। Comment এবং Response Word আলাদা বোঝানোর জন্য Bold Font ব্যবহার করতে পারেন। চাইলে Response-এর জন্য একটি আলাদা Font Color-ও ব্যবহার করা যায়।

যেমন: 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝐭𝐨 𝐑𝐞𝐯𝐢𝐞𝐰𝐞𝐫 𝟏 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭𝐬

𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝟏: Reviewer-এর সম্পূর্ণ Comment এখানে লিখুন।

𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝟏: এই Comment অনুযায়ী আপনি কী পরিবর্তন করেছেন বা আপনার ব্যাখ্যা এখানে লিখুন। সম্ভব হলে পরিবর্তনের Page এবং Line Number উল্লেখ করুন।

𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝟐: Reviewer-এর Comment লিখুন।

𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝟐: আপনার Response লিখুন।

এরপর একইভাবে দ্বিতীয় Reviewer-এর জন্য: 𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝐭𝐨 𝐑𝐞𝐯𝐢𝐞𝐰𝐞𝐫 𝟐 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭𝐬

𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭 𝟏: Reviewer-এর Comment লিখুন।

𝐑𝐞𝐬𝐩𝐨𝐧𝐬𝐞 𝟏: আপনার Response লিখুন।

এভাবে Reviewer এবং Editor-এর প্রতিটি Comment-এর Point-by-point Response দিন।

৫| প্রতিটি Comment-এর উত্তর দিন

কোনো Comment ছোট হলেও বাদ দেবেন না। Reviewer যদি ১৫টি Comment দেন, Response File-এ ১৫টিরই উত্তর থাকা উচিত। কোনো Comment অনুযায়ী Manuscript পরিবর্তনের প্রয়োজন না হলেও Response দিন এবং কেন পরিবর্তন করেননি সেটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। শুধু Done, Corrected, Revised as suggested বা Changed as suggested লিখে শেষ করবেন না। কী পরিবর্তন করেছেন এবং Manuscript-এর কোথায় পরিবর্তন করেছেন সেটি সংক্ষেপে উল্লেখ করুন।

৬| Response-এর সহজ Structure Follow করুন

বেশিরভাগ Reviewer Comment-এর উত্তর একটি সহজ Structure Follow করে লেখা যায়:

Reviewer-কে ধন্যবাদ ~ Comment-এর Direct Answer ~ কী পরিবর্তন করেছেন ~ Manuscript-এর কোথায় পরিবর্তন করেছেন!

যেমন: Thank you for this helpful comment. We agree that the original description was insufficient. We have therefore added the inclusion and exclusion criteria to the Methods section. The revised text appears on Page 5, Lines 118–126.

এভাবে Response লিখলে Reviewer সহজেই বুঝতে পারেন আপনি তার Comment অনুযায়ী কী পরিবর্তন করেছেন এবং সেই পরিবর্তন Manuscript-এর কোথায় পাওয়া যাবে।

৭| Reviewer ঠিক বললে সরাসরি Accept করুন

Reviewer যদি সত্যিই কোনো ভুল বা দুর্বলতা ধরেন, তাহলে অপ্রয়োজনীয়ভাবে নিজের আগের লেখা Defend করার দরকার নেই। Comment-টি মেনে নিয়ে সরাসরি বলতে পারেন: We agree with the reviewer/Thank you for identifying this issue/We appreciate this observation.

এরপর Reviewer-এর Comment অনুযায়ী Manuscript-এ কী পরিবর্তন করেছেন এবং কোথায় পরিবর্তন করেছেন সেটি উল্লেখ করুন।

Reviewer-এর Comment মেনে নেওয়া আপনার Research-এর দুর্বলতা নয়। বরং Revision-এর উদ্দেশ্যই হলো প্রয়োজনীয় Correction করে Manuscript improve করা।

৮| Reviewer-এর সঙ্গে একমত না হলে কী করবেন?

সব Reviewer Comment মেনে নিতে হবে এমন নয়। Reviewer এমন কোনো Analysis করতে বলতে পারেন যা আপনার Research Question-এর সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। কোনো Suggested Method আপনার Data-এর জন্য Appropriate নাও হতে পারে। আবার Reviewer-এর কোনো Interpretation-এর সঙ্গে আপনার Scientific Disagreement থাকতে পারে।

এক্ষেত্রে শুধু We disagree লিখবেন না। Reviewer-কে ধন্যবাদ দিয়ে ভদ্রভাবে ব্যাখ্যা করুন কেন আপনি Suggestion-টি অনুসরণ করেননি।

যেমন: We appreciate the reviewer’s suggestion. However, we did not perform this analysis because…

এরপর আপনার Scientific বা Methodological Reason সংক্ষেপে লিখুন। প্রয়োজন হলে Relevant Reference দিয়ে আপনার সিদ্ধান্ত Support করুন।

মনে রাখবেন, Response-এর উদ্দেশ্য Reviewer-কে ভুল প্রমাণ করা নয়। বরং কেন আপনি Reviewer-এর Suggestion অনুযায়ী পরিবর্তন করেননি তার যুক্তিসংগত Scientific Explanation দেওয়া।

৯| Additional Analysis চাইলে আগে প্রয়োজনীয়তা বুঝুন

Reviewer নতুন কোনো Analysis করতে বললে প্রথমে দেখুন সেটি আপনার Main Research Question-এর জন্য সত্যিই প্রয়োজনীয় কি না। Analysis প্রয়োজন এবং Required Data Available থাকলে Analysis করে Result Manuscript-এ যোগ করুন। যদি Analysis করা সম্ভব না হয়, তাহলে কেন সম্ভব নয় সেটি politely ব্যাখ্যা করুন। যেমন Required Data নেই, Sample Size যথেষ্ট নয় অথবা Study Design সেই Analysis-এর জন্য Suitable নয়। শুধু We could not perform this analysis লিখবেন না। কারণটি সংক্ষেপে ব্যাখ্যা করুন এবং প্রয়োজন হলে বিষয়টি Study Limitation হিসেবে Manuscript-এ যোগ করুন।

১০| Reviewer ভুল বুঝলে Manuscript-ও Check করুন

অনেক সময় Reviewer আপনার Method, Result বা কোনো Explanation ভুল বুঝতে পারেন। এক্ষেত্রে শুধু Reviewer ভুল বুঝেছেন ধরে নেবেন না। একজন Reviewer যদি কোনো অংশ বুঝতে না পারেন, ভবিষ্যতে Reader-ও একই সমস্যায় পড়তে পারেন। তাই Response-এ বিষয়টি Explain করার পাশাপাশি Manuscript-এর সেই অংশটিও আরও সহজ ও স্পষ্টভাবে লিখুন।

যেমন: We apologize that the original description was unclear. We have revised this section to clarify…

এভাবে Response দিলে Reviewer-এর প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি Manuscript-এর Readability-ও improve হয়।

১১| Reviewer নতুন Reference যোগ করতে বললে Check করুন

Reviewer কোনো Reference Suggest করলে সেটি সরাসরি Add করবেন না। আগে Paper-টি পড়ুন এবং আপনার Research বা সংশ্লিষ্ট Statement-এর সঙ্গে সত্যিই Relevant কি না দেখুন। Relevant হলে Citation Add করুন। Relevant না হলে ভদ্রভাবে ব্যাখ্যা করুন কেন Reference-টি Add করা হয়নি। শুধু Reviewer Suggest করেছেন বলেই সেই Reference Cite করা বাধ্যতামূলক নয়।

১২| Statistical Comment খুব সতর্কভাবে Handle করুন

Reviewer যদি Statistical Model, Sample Size, Multiple Testing, Validation, Covariates, Confounding বা Model Assumption নিয়ে প্রশ্ন করেন, তাহলে বিস্তারিতভাবে Response দিন। শুধু কোন Statistical Test বা Model ব্যবহার করেছেন, সেটি বললেই হবে না। কেন এই Method ব্যবহার করেছেন এবং আপনার Research Question-এর জন্য এটি কেন Appropriate, সেটিও সহজভাবে ব্যাখ্যা করুন। Reviewer-এর Comment অনুযায়ী Analysis পরিবর্তন বা নতুন Analysis করলে নতুন Result আগের Result এবং Conclusion পরিবর্তন করেছে কি না, সেটিও ভালোভাবে Check করুন।

১৩| Manuscript-এর পরিবর্তন সহজে খুঁজে পাওয়ার ব্যবস্থা করুন

Journal যদি Track Changes Version চায়, তাহলে Revised Manuscript-এ Changes Track বা Highlight করুন। Response File-এ কোথায় পরিবর্তন করেছেন, তার Page এবং Line Number উল্লেখ করুন।

যেমন: Page 8, Lines 201–215.

তবে Final Submission-এর আগে Page এবং Line Number আবার Check করুন। Revision-এর সময় নতুন Text Add বা Delete করলে Page এবং Line Number পরিবর্তন হয়ে যেতে পারে। তাই Response File-এর Number এবং Final Revised Manuscript-এর Number একই আছে কি না নিশ্চিত করুন।

১৪| Reviewer-এর একই Comment একাধিক জায়গায় থাকলে

দুই বা তার বেশি Reviewer একই সমস্যা উল্লেখ করলে প্রত্যেক Reviewer-কেই আলাদাভাবে Response দিন।

দ্বিতীয় Reviewer-এর Response-এ লিখতে পারেন: Thank you for this comment. As also noted by Reviewer 1, we have revised... এরপর কী পরিবর্তন করেছেন এবং Manuscript-এর কোথায় পরিবর্তন করেছেন, সেটি উল্লেখ করুন।

শুধু Please see our response to Reviewer 1 লিখে শেষ না করে প্রয়োজনীয় Answer সংক্ষেপে আবার দেওয়াই ভালো।

১৫| Response-এর Tone Professional রাখুন

Reviewer-এর Comment আপনার কাছে ভুল মনে হলেও Response-এ রাগ বা বিরক্তি প্রকাশ করবেন না। Reviewer-এর সঙ্গে আপনার Academic Disagreement থাকতেই পারে। তবে উত্তর সবসময় ভদ্রভাবে এবং Scientific Evidence-এর ভিত্তিতে দেওয়া উচিত।

এ ধরনের Sentence এড়িয়ে চলুন: The reviewer clearly misunderstood our study/The reviewer is wrong/This comment is irrelevant.

এর পরিবর্তে লিখতে পারেন: We appreciate the reviewer’s concern/We understand the reviewer’s point/We respectfully disagree for the following reasons…

Reviewer-এর Suggestion-এর সঙ্গে একমত না হলে কেন একমত নন, সেটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। প্রয়োজন হলে Reference, Data, Analysis বা অন্য Scientific Evidence দিয়ে আপনার যুক্তি Support করুন। Reviewer-এর সব Suggestion মেনে নেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু প্রতিটি Response Professional এবং Reason-based হওয়া উচিত।

১৬| Manuscript-এ পরিবর্তন না করলে সেটি স্পষ্টভাবে বলুন

Reviewer-এর কোনো Comment বিবেচনা করার পর যদি Manuscript-এ পরিবর্তন না করেন, তাহলে সেটিও Response-এ স্পষ্টভাবে উল্লেখ করুন। কেন পরিবর্তন করেননি, তার Scientific Reason সংক্ষেপে ব্যাখ্যা করুন।

যেমন: For these reasons, we have retained the original analysis.

এতে Reviewer বুঝতে পারবেন যে আপনি Comment-টি Ignore করেননি। আপনি Suggestion-টি বিবেচনা করেছেন। কিন্তু Scientific Reason-এর কারণে Original Analysis বা Text অপরিবর্তিত রেখেছেন।

১৭| Response এবং Manuscript-এর মধ্যে মিল রাখুন

Response File-এ যে পরিবর্তনের কথা লিখেছেন, সেটি Revised Manuscript-এ অবশ্যই থাকতে হবে। যেমন, Response-এ লিখলেন নতুন Analysis Add করেছেন, কিন্তু Manuscript-এ সেটি নেই, এমন ভুল করা যাবে না। Revision শেষে প্রতিটি Comment একে একে Check করুন:

Reviewer কী বলেছেন?

আপনি কী উত্তর দিয়েছেন?

Manuscript-এ সেই পরিবর্তন আছে?

Page/Line Number সঠিক?

Table/Figure পরিবর্তন প্রয়োজন ছিল?

Supplementary File-এ কোনো পরিবর্তন হয়েছে?

১৮| Revision-এর কারণে অন্য Section-এ কী প্রভাব পড়েছে Check করুন

এক জায়গায় Revision করলে Manuscript-এর অন্য অংশেও পরিবর্তন দরকার হতে পারে। যেমন Methods পরিবর্তন করলে Results পরিবর্তন হতে পারে। Results পরিবর্তন হলে Abstract, Discussion এবং Conclusion-ও Update করতে হতে পারে। একইভাবে Table বা Figure-এর Number পরিবর্তন হলে Manuscript-এর সব Citation Check করুন। Supplementary Files এবং References-এও কোনো পরিবর্তন দরকার কি না দেখুন। অর্থাৎ একটি Reviewer Comment অনুযায়ী Revision করার পর পুরো Manuscript-এ এর প্রভাব Check করুন।

১৯| Response খুব ছোট বা অপ্রয়োজনীয়ভাবে বড় করবেন না

Reviewer-এর Comment অনুযায়ী Response-এর Detail ঠিক করুন। Simple Typo বা ছোট Correction হলে সংক্ষিপ্ত Response-ই যথেষ্ট। কিন্তু Reviewer যদি Method, Analysis বা Result নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন, তাহলে শুধু Corrected না লিখে কী পরিবর্তন করেছেন এবং কেন করেছেন, সেটি সংক্ষেপে ব্যাখ্যা করুন।

২০| Revision Submit করার আগে Co-authors দিয়ে Check করান

সব Reviewer এবং Editor-এর Comments Address করা হলে Revised Manuscript এবং Response to Reviewers File আবার ভালোভাবে Check করুন। Co-authors বা Supervisor-কে দিয়ে Final Version Check করানো ভালো। বিশেষ করে Reviewer-এর সঙ্গে কোনো Disagreement থাকলে, Statistical Analysis পরিবর্তন করলে বা বড় কোনো Methodological Issue থাকলে Corresponding Author এবং সংশ্লিষ্ট Co-authors-এর মতামত নিন।

বেশিরভাগ Journal-এ Revision Submit করার সময় Revised Manuscript-এর পাশাপাশি একটি Clean Manuscript-ও Upload করতে বলা হয়। অর্থাৎ সাধারণত Manuscript-এর দুটি Version প্রস্তুত রাখতে হয়। তবে কোন File লাগবে, সেটি Journal-এর Revision Instructions দেখে নিশ্চিত হবেন।

প্রথমটি হলো Revised বা Marked Manuscript! এখানে Reviewer-এর Comments অনুযায়ী কোথায় কোথায় পরিবর্তন করেছেন, সেগুলো Track Changes, Highlight বা Journal-এর নির্দেশিত পদ্ধতিতে দেখানো থাকবে। এতে Editor এবং Reviewer সহজে পরিবর্তনগুলো খুঁজে দেখতে পারেন।

দ্বিতীয়টি হলো Clean Manuscript! এখানে সব Track Changes Accept করা থাকবে এবং Highlight, Comments, Markup বা Revision Color থাকবে না। এটি হবে Manuscript-এর সম্পূর্ণ Clean এবং Updated Version!

সব Comments Address করা হলে সাধারণত Final Submission-এর জন্য তিনটি গুরুত্বপূর্ণ File প্রস্তুত থাকবে: Revised/Marked Manuscript, Clean Manuscript এবং Response to Reviewers File! Journal যদি অন্য কোনো Revised Figure, Supplementary File বা Additional Document চায়, সেগুলোও Update করে Upload করতে হবে।

সবশেষে Manuscript-এর Page এবং Line Number-এর সঙ্গে Response File-এ দেওয়া Location মিলছে কি না Check করুন। Final File Upload করার আগে File Name, Figures, Tables, References, Supplementary Files এবং Track Changes-ও আরেকবার দেখে নিন।

Reviewer Response-কে শুধু একটি Reply Letter হিসেবে দেখবেন না। এটি Editor এবং Reviewer-কে দেখানোর একটি সুযোগ যে আপনি তাদের প্রতিটি Concern গুরুত্ব দিয়ে Consider করেছেন, প্রয়োজনীয় পরিবর্তন করেছেন এবং Manuscript-এর কোথায় সেই পরিবর্তন করেছেন, সেটিও সহজভাবে দেখিয়েছেন।

Reviewer-এর সব Comment মেনে নেওয়া ভালো Response-এর লক্ষণ নয়।

Reviewer-এর Suggestion সঠিক এবং যৌক্তিক হলে Manuscript-এ প্রয়োজনীয় পরিবর্তন করুন। কিন্তু Scientific Reason-এ কোনো Suggestion-এর সঙ্গে একমত না হলে Respectfully আপনার কারণ ব্যাখ্যা করুন। সম্ভব হলে Reference, Data, Analysis বা অন্য Scientific Evidence দিয়ে আপনার সিদ্ধান্ত Support করুন।

Reviewer Comments-এর Response Submit করার নিয়মও সব Journal-এ এক নয়। অনেক Journal সব Reviewer এবং Editor-এর Comments-এর Response একটি File-এ Upload করতে বলে। আবার কিছু Journal Word File-এর পরিবর্তে PDF File চাইতে পারে। কিছু Journal-এ Reviewer অনুযায়ী আলাদা আলাদা Response File Upload করার Option থাকে।

আবার অনেক Journal-এ আলাদা Response File Upload করার প্রয়োজন হয় না। Submission System-এর নির্দিষ্ট জায়গায় Reviewer 1, Reviewer 2 বা Editor-এর Comments অনুযায়ী Response সরাসরি Text হিসেবে Paste করতে হয়। তাই Revision Submit করার আগে Journal-এর Instructions এবং Submission System ভালোভাবে Check করুন। তারা কোন Format-এ Reviewer Response চেয়েছে, ঠিক সেই Format-এই Submit করুন।

Revision Journal-এ Submit করার পর Academic Editor Revised Manuscript এবং Response to Reviewers File আবার Evaluate করেন। Editor প্রয়োজন মনে করলে Revised Manuscript একই Reviewer-দের কাছে আবার পাঠাতে পারেন। Reviewer-রা তখন তাদের আগের Comments-এর Response এবং Manuscript-এ করা Changes গুরুত্ব দিয়ে Check করেন।

Reviewer যদি মনে করেন তার Comments যথাযথভাবে Address করা হয়েছে এবং Manuscript-এ প্রয়োজনীয় Correction করা হয়েছে, তাহলে তিনি Editor-এর কাছে Manuscript Accept করার Recommendation দিতে পারেন। তবে Final Decision সবসময় Editor বা Journal-এর দায়িত্বে থাকে।

কোনো Reviewer যদি মনে করেন তার কিছু Comments পুরোপুরি Address করা হয়নি, অথবা Revised Manuscript পড়ার সময় নতুন কোনো সমস্যা খুঁজে পান, তাহলে তিনি আবার Comments দিতে পারেন। তখন Author-কে Second Revision করতে হতে পারে। এভাবে একটি Manuscript-এর ক্ষেত্রে একাধিক Round of Revision হতে পারে।

আবার কিছু ক্ষেত্রে First Revision-এর পর Journal একই Reviewer-এর পাশাপাশি নতুন Reviewer-এর কাছেও Manuscript পাঠাতে পারে। নতুন Reviewer Manuscript Evaluate করলে সম্পূর্ণ নতুন Comments বা Suggestions আসতে পারে। ফলে আগে কোনো বিষয়ে Comment না থাকলেও পরবর্তী Revision-এ নতুন Correction করতে হতে পারে।

Comments যতবারই আসুক, প্রতিবারই ধৈর্য ধরে Respectful এবং Professional-ভাবে Response দিতে হবে। প্রতিটি Comment ভালোভাবে বুঝে প্রয়োজনীয় Correction করুন।

মনে রাখবেন, Peer Review-এর মূল উদ্দেশ্য হলো Manuscript-এর Scientific Quality উন্নত করা এবং Publication-এর আগে সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা।

তাই Reviewer Comments-কে শুধু বাধা হিসেবে না দেখে Manuscript আরও ভালো করার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা উচিত।

— Azizul Haque

— Oriyet-অরিয়েট