Research Paper Review করতে গিয়ে প্রায়ই দেখি অনেক Author প্রতিটি Comment-এর উত্তর শুরু করেন Thank you ........…

By Shomik Shikdar

Research Paper Review করতে গিয়ে প্রায়ই দেখি অনেক Author প্রতিটি Comment-এর উত্তর শুরু করেন Thank you .......... দিয়ে। ২০টি Comment থাকলে ২০ বার Thank You .........! বিষয়টি বেশ বিরক্তিকর।

সম্প্রতি Nature Methods-এ প্রকাশিত How to write a rebuttal letter Editorial-এ Reviewer-এর Comments-এর উত্তর কীভাবে লিখতে হয় সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে।

Research Paper-এর Revision এবং Response Letter লেখার সময় যে বিষয়গুলো মনে রাখা দরকার:

১. Editor ও Reviewers-কে Response Letter-এর শুরুতে একবার ধন্যবাদ জানান। প্রতিটি Comment-এর উত্তরে একই ধরনের Thank You লেখার প্রয়োজন নেই।

২. Reviewer-এর প্রতিটি Comment-এর উত্তর দিন। কোনো প্রশ্ন বা Criticism এড়িয়ে যাবেন না।

৩. Response সংক্ষিপ্ত, স্পষ্ট এবং নির্দিষ্ট রাখুন। অপ্রয়োজনীয় দীর্ঘ ব্যাখ্যা এড়িয়ে চলুন।

৪. Reviewer-এর মূল প্রশ্নটি আগে বুঝুন। তারপর সরাসরি সেই প্রশ্নের উত্তর দিন।

৫. Manuscript-এ কী পরিবর্তন করেছেন তা Clearly উল্লেখ করুন।

৬. সংশোধিত অংশের Page Number, Line Number বা Section উল্লেখ করুন যাতে Reviewer সহজে পরিবর্তনটি খুঁজে পান।

৭. Reviewer অতিরিক্ত Analysis বা Experiment চাইলে সম্ভব হলে তা করুন। সম্ভব না হলে যুক্তিসংগত কারণ ব্যাখ্যা করুন।

৮. Reviewer-এর সঙ্গে একমত না হলে বিনয়ের সঙ্গে Scientific Evidence দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করুন।

৯. Reviewer-এর Comment ভুল বোঝাবুঝির কারণে হয়ে থাকলে শুধু ব্যাখ্যা দিলেই হবে না। Manuscript-এর সংশ্লিষ্ট অংশ আরও clear করুন।

১০. Reviewer-এর প্রতিটি Suggestion Accept করা বাধ্যতামূলক নয়। তবে Accept না করার কারণ Scientifically ব্যাখ্যা করতে হবে।

১১. Reviewer-এর Comment এবং Author-এর Response আলাদাভাবে উপস্থাপন করুন যাতে পড়তে সুবিধা হয়।

১২. Manuscript-এ পরিবর্তন না করেও Revised as suggested লিখবেন না। Response Letter ও Revised Manuscript-এর মধ্যে সামঞ্জস্য থাকতে হবে।

১৩. Reviewer-এর সমালোচনাকে ব্যক্তিগতভাবে নেবেন না। Response-এ আবেগপূর্ণ বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করবেন না।

১৪. Reviewer এবং Editor-এর জন্য Response Letter সহজে পড়ার উপযোগী করে লিখুন। অপ্রয়োজনীয় প্রশংসা দিয়ে দীর্ঘ করবেন না।

১৫. Resubmission-এর আগে প্রতিটি Response, Revised Manuscript এবং Supplementary Files ভালোভাবে মিলিয়ে দেখুন।

উদাহরণ:

Reviewer: Please clarify the statistical analysis.

Response: We have clarified the statistical methods and added the relevant details in Section 2.4 (Page 5, Lines 120–135).

ভালো Response Letter-এর মূল বিষয় হলো Scientific Accuracy, Clarity এবং Transparency!

Reviewer-কে সন্তুষ্ট করার জন্য অপ্রয়োজনীয় প্রশংসার চেয়ে তাঁর প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।

Nature Methods (2026)

#research #AcademicWriting #revision #article

— Azizul Haque

— Oriyet-অরিয়েট