গবেষণাপত্র খোঁজার জন্য ১০টি গুরুত্বপূর্ণ AI Tool ১। Elicit Literature Review করার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্র…

By Shomik Shikdar

গবেষণাপত্র খোঁজার জন্য ১০টি গুরুত্বপূর্ণ AI Tool

১। Elicit

Literature Review করার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় AI Tool-গুলোর একটি হলো Elicit! আপনি যদি কোনো Research Question, Keyword বা Topic লিখে দেন, তাহলে এটি সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত গবেষণাপত্র খুঁজে বের করে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজভাবে সাজিয়ে উপস্থাপন করে। Elicit-এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি শুধু Paper-এর তালিকা দেয় না। বরং প্রতিটি গবেষণাপত্র থেকে Study Design, Sample Size, Population, Methodology, Intervention, Outcome, Key Findings এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য একটি Table আকারে দেখায়। ফলে একসঙ্গে অনেকগুলো গবেষণাপত্র তুলনা করা এবং Literature Review করা অনেক সহজ হয়ে যায়। Systematic Review, Scoping Review এবং Evidence Synthesis-এর ক্ষেত্রেও Elicit খুবই কার্যকর।

২। Semantic Scholar

AI-ভিত্তিক Academic Search Engine! দ্রুত এবং প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পেতে সাহায্য করে। সাধারণ Search Engine-এর মতো এটি শুধু Keyword মিলিয়ে ফলাফল দেখায় না। বরং AI ব্যবহার করে Research Topic-এর সঙ্গে সবচেয়ে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ Paper খুঁজে বের করার চেষ্টা করে। এখানে Topic, Keyword, Author বা Paper-এর Title দিয়ে Search করলে খুব সহজেই Citation সংখ্যা, Highly Influential Citation, Related Paper, Reference, Similar Research এবং Author Profile দেখা যায়। ফলে একটি Paper থেকে একই বিষয়ের আরও গুরুত্বপূর্ণ গবেষণাপত্র খুঁজে পাওয়া অনেক সহজ হয়। নতুন কোনো Research Topic সম্পর্কে দ্রুত ধারণা নেওয়া, Literature Review এবং গুরুত্বপূর্ণ Paper নির্বাচন করার জন্য এটি অত্যন্ত কার্যকর একটি Tool!

৩। Connected Papers

নির্দিষ্ট একটি Paper বা Topic-এর সঙ্গে সম্পর্কিত গবেষণাপত্রগুলোকে Visual Graph আকারে দেখায়। প্রতিটি বৃত্ত (Node) একটি গবেষণাপত্রকে নির্দেশ করে। কাছাকাছি থাকা Paper-গুলো সাধারণত বিষয়বস্তুর দিক থেকে বেশি সম্পর্কিত। Graph-এর যেকোনো Paper-এ ক্লিক করলে সেই Paper-এর Title, Author, Abstract, Publication Year, Citation এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়। প্রয়োজনে সেই Paper-কে নতুন Origin Paper হিসেবে নির্বাচন করে আরও Related গবেষণাপত্র খুঁজে বের করা যায়। Connected Papers-এর একটি বড় সুবিধা হলো খুব অল্প সময়ে একটি Research Topic-এর অতীত, বর্তমান এবং গবেষণার ধারা সম্পর্কে clear ধারণা পাওয়া যায়।

৪। ResearchRabbit

গবেষণাপত্র খোঁজার জন্য অত্যন্ত জনপ্রিয় একটি AI Tool! আপনি একটি বা একাধিক গবেষণাপত্র নির্বাচন করলে সেই Paper-এর সঙ্গে সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ গবেষণাপত্র, Author এবং Citation Network স্বয়ংক্রিয়ভাবে খুঁজে দেয়। ResearchRabbit-এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি গবেষণাপত্রগুলোর মধ্যে সম্পর্ক একটি Interactive Network Map-এর মাধ্যমে দেখায়।

৫। SciSpace

AI-ভিত্তিক Research Assistant! এখানে নির্দিষ্ট Topic, Keyword বা Research Question লিখে প্রাসঙ্গিক গবেষণাপত্র খুঁজে পাওয়া যায়। প্রতিটি Paper-এর Summary, মূল Findings, Citation, প্রকাশনার তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত দেখে নেওয়া যায়। SciSpace-এর সবচেয়ে জনপ্রিয় সুবিধাগুলোর একটি হলো Chat with PDF। কোনো গবেষণাপত্রের PDF Upload করলে AI সেই Paper বিশ্লেষণ করে। এরপর স্বাভাবিক ভাষায় Paper সম্পর্কে প্রশ্ন করতে পারেন। যেমন, এই গবেষণার মূল উদ্দেশ্য কী? কোন Method ব্যবহার করা হয়েছে? মূল ফলাফল কী? লেখক কী Limitations উল্লেখ করেছেন? Future Research Direction কী? অথবা এই Figure বা Table-এর অর্থ কী? AI সরাসরি সেই Paper-এর তথ্যের ভিত্তিতে উত্তর দেয়। আরেকটি বড় সুবিধা হলো, Paper-এর কোনো Paragraph, Table, Figure, Equation বা জটিল Scientific Term বুঝতে সমস্যা হলে সেটি Select করে খুব সহজ ভাষায় ব্যাখ্যা পাওয়া যায়। ফলে নতুন গবেষকদের জন্য জটিল গবেষণাপত্র বোঝা অনেক সহজ হয় এবং Literature Review করতে অনেক কম সময় লাগে।

৬। Google Scholar

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত Academic Search Engine! এখানে খুব সহজেই Keyword, গবেষণাপত্রের Title, Author-এর নাম, Journal-এর নাম বা DOI ব্যবহার করে গবেষণাপত্র খুঁজে পাওয়া যায়। শুধু Journal Article নয়, Thesis, Dissertation, Conference Paper, Book Chapter, Preprint এবং বিভিন্ন Academic Publication-ও এখানে খুঁজে পাওয়া যায়।

৭। Explainpaper

যেকোনো গবেষণাপত্র Upload করলে কঠিন শব্দ, বাক্য বা Paragraph খুব সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয়। কোনো ব্যাখ্যা পড়ার পর যদি আরও প্রশ্ন থাকে, তাহলে Follow-up Question করা যায়। এছাড়া পুরো Paper-এর গুরুত্বপূর্ণ বিষয়, Key Findings এবং Summary দ্রুত বুঝতেও এটি সাহায্য করে।

৮। Scite

আমরা সাধারণত কোনো গবেষণাপত্রের Citation সংখ্যা দেখেই সেটিকে গুরুত্বপূর্ণ মনে করি। কিন্তু শুধু Citation সংখ্যা দেখলে পুরো বিষয়টি বোঝা যায় না। কারণ একটি গবেষণাপত্রকে পরবর্তী গবেষণায় কেউ Support করতে পারে, আবার কেউ তার ফলাফলকে Contradict করতে পারে বা শুধু সাধারণভাবে Mention করতে পারে। এটি কোনো গবেষণাপত্রকে পরবর্তী গবেষণাগুলো Support, Contradict নাকি শুধু Mention করেছে তা দেখায়। ফলে একটি গবেষণাপত্রের বৈজ্ঞানিক গ্রহণযোগ্যতা এবং বর্তমান অবস্থান সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যায়। Literature Review, Evidence যাচাই, Reference নির্বাচন এবং নির্ভরযোগ্য গবেষণাপত্র খুঁজে বের করার ক্ষেত্রে এটি খুবই কার্যকর একটি Tool!

৯। Litmaps

সাধারণভাবে Google Scholar-এ Search করলে অনেক গবেষণাপত্র পাওয়া যায়। কিন্তু কোন Paper সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটি আগে প্রকাশিত হয়েছে, কোন গবেষণাকে ভিত্তি করে পরবর্তী গবেষণাগুলো হয়েছে বা একটি Paper-এর সঙ্গে অন্য Paper-এর সম্পর্ক কী, তা বোঝা সহজ নয়। Litmaps এই কাজটিই সহজ করে দেয়। আপনি একটি Paper, DOI বা Research Topic দিয়ে শুরু করলে এটি Citation-এর ভিত্তিতে Related গুরুত্বপূর্ণ Paper-গুলো একটি Visual Literature Map আকারে দেখায়। এতে খুব সহজেই বোঝা যায় গবেষণার বিষয়টি কীভাবে সময়ের সঙ্গে বিকশিত হয়েছে এবং কোন Paper-গুলো সেই ক্ষেত্রের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

১০। Zotero

Zotero হলো বিশ্বের অন্যতম জনপ্রিয় Free Reference Management Software। আপনি গবেষণাপত্র, বই, ওয়েবসাইট বা রিপোর্টের Reference এক জায়গায় Save, Organize এবং প্রয়োজন অনুযায়ী খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। এর সবচেয়ে বড় সুবিধা হলো, Browser-এর মাধ্যমে মাত্র এক ক্লিকেই Google Scholar, PubMed, Journal Website বা অন্য Academic Database থেকে Reference এবং অনেক ক্ষেত্রে PDF File-ও সংরক্ষণ করা যায়। Zotero-এর আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি Microsoft Word এবং Google Docs-এর সঙ্গে যুক্ত করা যায়।

🔗 সব Tool-এর Link কমেন্টে দেওয়া আছে!

— Azizul Haque

— Oriyet-অরিয়েট