যাদের ORCiD নেই, তারা আজই খুলে ফেলুন! ORCiD (Open Researcher and Contributor ID) হলো একজন গবেষকের জন্য একটি স…
যাদের ORCiD নেই, তারা আজই খুলে ফেলুন!
ORCiD (Open Researcher and Contributor ID) হলো একজন গবেষকের জন্য একটি স্থায়ী ইউনিক ডিজিটাল পরিচয় (Digital Research Identifier)!
১৬ সংখ্যার এই ইউনিক নম্বরটি সারা জীবন একই থাকে।
অনেকে মনে করে ORCiD শুধু Publication থাকার পর প্রয়োজন। এটি ভুল ধারণা।
গবেষণায় আগ্রহী Undergraduate, Master's, PhD বা যেকোনো পর্যায়ের শিক্ষার্থী এবং গবেষকের জন্যই ORCiD গুরুত্বপূর্ণ।
✍️ কেন ORCiD এত গুরুত্বপূর্ণ?
ধরুন, আপনার নাম Mohammad Rahman! একই নামে শত শত গবেষক থাকতে পারে। এমনকি একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ বা একই ব্যাচেও একই নামের একাধিক শিক্ষার্থী বা গবেষক থাকতে পারে। তখন শুধু নাম দেখে একজনকে অন্যজন থেকে আলাদা করা কঠিন।
এমন পরিস্থিতিতে ORCiD আপনার স্থায়ী ডিজিটাল পরিচয়। আপনার সব গবেষণা, Publication, Project, Peer Review Record এবং অন্যান্য Academic Activity এই একটি ORCiD-এর সঙ্গে যুক্ত থাকবে। ফলে একই নামের অন্য কারও সঙ্গে আপনার গবেষণা বা Publication কখনোই মিশবে না।
বর্তমানে বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক Journal, Publisher, University, Research Institute এবং Funding Agency ORCiD ব্যবহার করে।
অনেক Journal-এ Manuscript Submit করার সময় ORCiD দিতে হয়। অনেক Grant Application, Fellowship, Scholarship এবং University Application-এও ORCiD চাওয়া হয়। এছাড়া বর্তমানে অনেক Journal-এর Submission System-এ ORCiD দিয়ে Sign in করা যায়। ফলে আলাদাভাবে বারবার ব্যক্তিগত তথ্য পূরণ করে নতুন Account তৈরি করার প্রয়োজন হয় না।
✍️ ORCiD-এর সুবিধা
১। একই নামের অন্য গবেষকদের থেকে নিজেকে সহজেই আলাদা করা যায়
২। সব Publication এক জায়গায় সংরক্ষণ করা যায়
৩। সব Publication একই ORCiD Profile-এ যুক্ত করা যায়
৪। Scopus Author ID, Web of Science Researcher Profile, Crossref, DataCite, Zenodo, Europe PMC এবং অনেক Publisher-এর সঙ্গে সংযুক্ত করা যায়
৫। অনেক Publisher-এর ক্ষেত্রে নতুন Publication প্রকাশিত হলে অনুমতি সাপেক্ষে সেটি স্বয়ংক্রিয়ভাবে ORCiD Profile-এ যুক্ত হতে পারে
৬। অনেক Journal Submission System-এ ORCiD দিয়ে Sign in করা যায়। ফলে বারবার একই ব্যক্তিগত তথ্য পূরণ করতে হয় না
৭। Academic Profile আরও নির্ভরযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়
৮। চাকরি, Higher Study, Fellowship, Research Grant এবং বিভিন্ন Academic Application-এ এটি কাজে আসে
✍️ কীভাবে ORCiD Account খুলবেন?
১। https: //ORCiD .org-এ প্রবেশ করুন
২। Register now Option-এ ক্লিক করুন
৩। আপনার নাম লিখুন
৪। Email Address দিন। সম্ভব হলে দুটি Email Address যুক্ত করুন। এতে ভবিষ্যতে একটি Email হারিয়ে গেলেও সহজেই ORCiD Account পুনরুদ্ধার করা যাবে
৫। একটি শক্তিশালী Password তৈরি করুন
৬। Visibility থেকে Everyone (Public) নির্বাচন করুন যাতে অন্যরা Profile দেখতে পারে
৭। Terms and Conditions Accept করে Register-এ ক্লিক করুন
৮। আপনার Email-এ পাঠানো Verification Link-এ ক্লিক করে Account সক্রিয় করুন
৯।এরপর ধীরে ধীরে Profile-এ এই তথ্যগুলো যোগ করতে পারেন: Profile Photo, Biography, Education, Employment, Affiliation, Keywords, Country, Website, Social Links, Publication, Funding, Awards, Projects, Peer Review Activities ইত্যাদি
✍️ কিছু গুরুত্বপূর্ণ তথ্য
১। ORCiD খুলতে Institutional Email বাধ্যতামূলক নয়। Gmail, Outlook বা যেকোনো ব্যক্তিগত Email দিয়েই Account তৈরি করা যায়।
২। Publication না থাকলেও কোনো সমস্যা নেই। এখনই Account খুলে রাখুন। ভবিষ্যতে আপনার প্রথম Research Paper প্রকাশ হলে সেটি ORCiD Profile-এ যোগ করতে পারবেন। অনেক Publisher-এর ক্ষেত্রে Publication স্বয়ংক্রিয়ভাবেও ORCiD Profile-এ যুক্ত হয়ে যায়।
৩। ORCiD Registration সম্পূর্ণ Free!