Research-এর জন্য দরকারী কিছু Browser Extension Literature Review, Research Paper খোঁজা, Full-text PDF সংগ্রহ,…

By Shomik Shikdar

Research-এর জন্য দরকারী কিছু Browser Extension

Literature Review, Research Paper খোঁজা, Full-text PDF সংগ্রহ, Reference Management, Academic Writing, Translation, Note Taking থেকে শুরু করে Presentation প্রায় সব কাজেই Browser ব্যবহার করতে হয়।

কিন্তু অনেকেই জানে না Browser Extension ব্যবহার করলে এই কাজগুলো অনেক দ্রুত, সহজ এবং গোছানোভাবে করা যায়।

✍️ Literature Review

১। ResearchRabbit

কোন গবেষণাপত্র নির্বাচন করলে সেই Paper-এর সঙ্গে সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ গবেষণাপত্র, Author এবং Citation Network স্বয়ংক্রিয়ভাবে খুঁজে দেয়।

২। Scite

কোনো Research Paper-কে অন্য গবেষকরা কীভাবে Cite করেছে তা দেখায়। অর্থাৎ Citation-টি Supporting, Contrasting নাকি শুধু Mentioning সেটি সহজেই বোঝা যায়।

৩। Semantic Scholar

Research Paper-এর Summary, Highly Influential Citation, Related Paper এবং Citation সংখ্যা দেখায়।

৪। Google Scholar Button

Browser থেকেই এক ক্লিকে Google Scholar-এ Search করা যায়।

৫। Connected Papers

একটি Paper-এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ গবেষণাপত্র Graph আকারে দেখায়।

৬। Litmaps

Research Topic অনুযায়ী Citation Map তৈরি করে।

✍️ Research Paper Collection

৭। Unpaywall

Paywall-এর পেছনে থাকা অনেক Research Paper-এর Legal Open Access সংস্করণ খুঁজে দেয়। যদি কোথাও Free PDF পাওয়া যায় সেটির লিংক দেখায়।

৮। LibKey Nomad

আপনার বিশ্ববিদ্যালয়ের Library Subscription থাকলে Publisher Website থেকেই Full-text PDF পাওয়ার সুযোগ দেয়। Library Website-এ আলাদা করে Search করার প্রয়োজন কমে যায়।

৯। EndNote Click

আগের নাম ছিল Kopernio! বিভিন্ন Publisher-এর Website থেকে Full-text PDF দ্রুত খুঁজে দেয় এবং Download করতে সাহায্য করে।

১০। Open Access Button

যেসব Article সহজে পাওয়া যায় না সেগুলোর Open Access সংস্করণ খুঁজে বের করার চেষ্টা করে এবং বিকল্প উৎস দেখায়।

✍️ Reference Management

১১। Zotero Connector

Research Paper, বই, Webpage এবং Report এক ক্লিকেই Zotero Library-তে সংরক্ষণ করা যায়।

১২। Mendeley Web Importer

Research Paper, বই এবং Webpage সরাসরি Mendeley Library-তে সংরক্ষণ করা যায়।

১৩। Paperpile

Google Drive-এর সঙ্গে সমন্বয় করে Reference Management সহজ করে। PDF সংরক্ষণ, Annotation এবং Citation Organization-এর জন্য এটি জনপ্রিয়।

১৪। DOI to BibTeX

কোনো DOI থেকে এক ক্লিকেই BibTeX Citation তৈরি করা যায়। LaTeX ব্যবহারকারী গবেষকদের জন্য এটি খুবই উপকারী।

✍️ Academic Writing

১৫। Grammarly

Spelling, Grammar, Punctuation এবং ছোটখাটো Writing Error ঠিক করতে সাহায্য করে।

১৬। LanguageTool

Grammar, বানান এবং Writing Style পরীক্ষা করতে সাহায্য করে। এটি Grammarly-এর একটি ভালো বিকল্প।

✍️ Translation

১৭। DeepL Translate

Research Paper বা Webpage-এর অনুবাদ স্বাভাবিক ও নির্ভুলভাবে প্রদান করে।

১৮। Google Translate

বিদেশি ভাষার Article, Website কিংবা Abstract দ্রুত অনুবাদ করতে সাহায্য করে।

✍️ Note Taking

১৯। Notion Web Clipper

Research Note, গুরুত্বপূর্ণ Website এবং Paper-এর Link সরাসরি Notion Workspace-এ সংরক্ষণ করা যায়।

২০। Evernote Web Clipper

Webpage, Article, Image এবং Note ভবিষ্যতের জন্য সুন্দরভাবে সংরক্ষণ করা যায় এবং পরে সহজে খুঁজে পাওয়া যায়।

২১। Web Highlights

ওয়েবপেজের গুরুত্বপূর্ণ অংশ Highlight করে সংরক্ষণ করা যায়। পরে Highlight করা অংশগুলো সহজেই আবার দেখা যায়।

২২। Hypothesis

Research Paper এবং Webpage-এ Highlight, Annotation এবং Note যোগ করা যায়।

২৩। Weava Highlighter

Research করার সময় PDF এবং Website-এর গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন রঙে Highlight করে সাজিয়ে রাখা যায়।

✍️ Browser Productivity

২৪। OneTab

অনেকগুলো Browser Tab একটি তালিকায় সংরক্ষণ করে Browser-এর Memory ব্যবহার অনেক কমিয়ে দেয়।

২৫। Dark Reader

সব Website-এ Dark Mode চালু করা যায়। দীর্ঘ সময় Research Paper পড়ার সময় চোখের চাপ কমাতে সাহায্য করে।

২৬। SingleFile

যেকোনো Webpage সম্পূর্ণ একটি HTML File হিসেবে সংরক্ষণ করা যায়। পরে Internet ছাড়াই সেই Page পড়া সম্ভব।

২৭। StayFocusd

Facebook, YouTube বা অন্যান্য Website-এ অতিরিক্ত সময় নষ্ট হওয়া কমাতে নির্দিষ্ট Website-এর ব্যবহার সীমাবদ্ধ করা যায়।

২৮। Read Aloud

Research Paper, Website বা PDF-এর লেখা উচ্চারণ করে পড়ে শোনায়।

২৯। Awesome Screenshot

সম্পূর্ণ Webpage-এর Screenshot নেওয়া, Annotation করা এবং গুরুত্বপূর্ণ অংশ Highlight করা যায়। গবেষণা, Presentation এবং Documentation-এর জন্য এটি বেশ কার্যকর।

৩০। Loom

Screen Recording করে Research Presentation, Software Tutorial, Data Analysis বা Online Discussion সহজে শেয়ার করা যায়।

— Azizul Haque

— Oriyet-অরিয়েট

প্রায় সব Browser Extension-ই Google Chrome এবং Microsoft Edge-এ ব্যবহার করা যায়।